1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সার্বিক পাসের হার কিছুটা বেড়েছে, ৮২.৮৭ শতাংশ। বেড়েছে জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সার্বিক পাসের হার কিছুটা বেড়েছে, ৮২.৮৭ শতাংশ। বেড়েছে জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২০
  • ১৩১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঘোষণা করা হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। গত বছরের তুলনায় এবার সার্বিক পাসের হার কিছুটা বেড়েছে, ৮২.৮৭ শতাংশ। বেড়েছে জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও।

রবিবার সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষার ফল ঘোষণা করেন। ঘণ্টা দেড়েক পর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে মাধ্যমিকের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসএসসি’র ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৮৭ শতাংশ। মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮২.৫১ শতাংশ, কারিগরি বোর্ডে পাসের হার ৭২.৭০ শতাংশ।

এবার জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। পাসের হার ও জিপিএ ৫ দুই তালিকায় শীর্ষে রাজশাহী বোর্ড।

এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবছর ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেন। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।

ঢাকা বোর্ডে এবার পাসের হার ৮২.৩৪ শতাংশ, জিপিএ ৫: ৩৬ হাজার ৪৭ জন।

যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১, জিপিএ ৫: ১৩ হাজার ৭৬৪ জন; কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫.২২ শতাংশ, জিপিএ ৫: ১০ হাজার ২৪৫ জন, বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ শতাংশ, জিপিএ ৫: ৪ হাজার ৪৮৩ জন; দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২.৭৩ শতাংশ, জিপিএ ৫: ১২ হাজার, ৮৬ জন।

এছাড়া ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ শতাংশ, জিপিএ ৫: ৭ হাজার ৪৩৪ জন; রাজশাহী বোর্ডে পাসের হার ৯০.৩৭ শতাংশ, জিপিএ ৫: ২৬ হাজার ১৬৭ জন; চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫ শতাংশ, জিপিএ ৫: ৯ হাজার ৮ জন; সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৭৯ শতাংশ, ৪ হাজার ২৬৩ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন