1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকামুখী মানুষের ঢল নেমেছে কাঁঠালবাড়ি ঘাটে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ঢাকামুখী মানুষের ঢল নেমেছে কাঁঠালবাড়ি ঘাটে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এমএইচএস, মাদারীপুর
কাঁঠালবাড়ি ফেরি ঘাটে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। একটি ফেরি ঘাটে আসার সাথে সাথে মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় কে কার আগে ফেরিতে উঠবে। যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ীর প্রতিযোগিতা দেখা যায় ফেরিতে উঠতে। শনিবার বেলা বাড়ার সাথে সাথে দক্ষিনাঞ্চলের ২১ জেলার ঢাকামুখী মানুষ ভীড় বাড়তে থাকে। দক্ষিঞ্চালের বিভিন্ন জেলার ঢাকামুখী মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে ভেঙে ভেঙে কাঁঠালবাড়ি ঘাটে আসছেন এবং ফেরিতে পদ্মা নদী পার হচ্ছেন। এদিকে যাত্রীচাপে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাঁঠালবাড়ী ঘাটে ভ্রাম্যমান আদালত, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, নিজ এলাকায় ঈদ শেষে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলায় কর্মরত মানুষ ভোর থেকেই কাঁঠালবাড়ি ঘাটে এসে জমা হচ্ছে ফেরি পার হওয়ার জন্য। একটি ফেরি ঘাটে আসার সাথে সাথে মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় কে কার আগে ফেরিতে উঠবে। যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ীর প্রতিযোগিতা দেখা যায় ফেরিতে উঠতে। এদিকে পদ্মায় পানি বৃদ্ধির কারনে ফেরি চলাচল মাঝে মধ্যে কিছুটা ব্যাহত হচ্ছে। তাছাড়া নৌরুটে প্রচন্ড ভীড় থাকায় যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকতে দেখা যায়নি। নৌরুটে বর্তমানে ১৭ টি ফেরির মধ্যে ১৫ টি ফেরি চলাচল করছে। যাত্রীরা যাতে ঘাটে কোন অপ্রীতিকর পরিস্থিতিতে না পড়ে সে জন্য কাঁঠালবাড়ী ঘাটে ভ্রাম্যমান আদালত, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আব্দুল আলীম বলেন, শনিবার বেলা বাড়ার সাথে সাথে দক্ষিনাঞ্চলের ২১ জেলার ঢাকামুখী মানুষ প্রচন্ড ভীড় বাড়তে থাকে। বিভিন্ন জেলার ঢাকামুখী মানুষ মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে ভেঙে ভেঙে কাঁঠালবাড়ি ঘাটে আসছেন। পদ্মায় পানি বৃদ্ধির কারনে ফেরি চলাচল মাঝে মধ্যে কিছুটা ব্যাহত হচ্ছে। ফেরিতে অগ্রাধিকার ভিত্তিতে গাড়ী পার করা হচ্ছে। গাড়ীর পাশাপাশি সাধারণ মানুষের প্রচন্ড ভীড় রয়েছে ঘাটে।
ঘাটে দায়িত্ব পালন করা মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. আবির হোসেন বলেন, শনিবার সকাল থেকেই দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন যানবাহনে করে ভেঙে ভেঙে কাঁঠালবাড়ি ঘাটে আসছেন এবং ফেরিতে পদ্মা নদী পার হচ্ছেন। যাত্রীদের ফেরিঘাটে যাতে কোন ধরনের হয়রানি না হতে হয় সে জন্য আমরা তৎপর রয়েছি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাঁঠালবাড়ী ঘাটে ভ্রাম্যমান আদালত, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন