1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় বেড়েছে শনাক্তের হার, মৃত্যু ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

করোনায় বেড়েছে শনাক্তের হার, মৃত্যু ১

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

গত ২৪ দেশে ঘণ্টায় করোনা আক্রান্ত ও শনাক্তের হার বেড়েছে। একই সময়ে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৩২ শতাংশ।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৩০ শতাংশ এবং ১ হাজার ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।

একই সময়ে করোনা আক্রান্ত ১২৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ২১০ জন ঢাকা বিভাগের, ৭ জন ময়মনসিংহ বিভাগের, ৬৯ জন চট্টগ্রাম বিভাগের, ১৬ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ৬ জন খুলনা বিভাগের, ৯ জন বরিশাল বিভাগের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন