1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা মাদারীপুর জেলায় ২৪ ঘন্টায় পুলিশ সদস্যসহ ৪ জন আক্রান্ত, সুস্থ্য ৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

করোনা মাদারীপুর জেলায় ২৪ ঘন্টায় পুলিশ সদস্যসহ ৪ জন আক্রান্ত, সুস্থ্য ৪

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাসুদুর রহমান:

মাদারীপুর জেলায় ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ১ জন পুলিশ সদস্যসহ মোট আক্রান্ত ৪ জন পাশাপাশি সুস্হ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।আক্রান্ত ৪ জনের মধ্য সদর উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নের ৩২ বছরের যুবক।শিবচর উপজেলায় যে পুলিশ সদস্যর করোনা পজিটিভ পাওয়া গেছে তিনি শিবচর সার্কেল এস,পি অফিসে কর্মরত ছিলেন।পুলিশ সদস্য অফিসে কাজ করে কিভাবে করোনা আক্রান্ত হয়েছেন বিষয়টি অজনা ।ওই পুলিশ সদস্যকে হোম আইসোলেশনে রাখা হয়েছে পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপারসহ(সার্কেল) মোট ৫ জনকে হোমকোরন্টাইনে রাখা হয়েছে।এই তথ্য নিশ্চিত করেন মাদারীপুর সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম। রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল বলেন,নতুন করে যে ২ জন আক্রান্ত হয়েছে তাদের ১ জন আমগ্রাম ইউনিয়নের যুবক বয়স ৩২ বছর আরেকজন বদরপাশা ইউনিয়নের যুবক বয়স ৩৩ বছর।বদরপাশা ইউনিয়নে পূর্বের আক্রান্ত ছিল কিন্তু আমগ্রাম ইউনিয়নে নতুন কেউ আক্রান্ত হলো তবে কার বা কিভাবে এই দুইজন করোনা পজিটিভ হয়েছে তার কারন অজনা। তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় গত ২৪ ঘন্টায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং সুস্হ হয়েছেন ৪ জন। জেলায় এ পর্যন্ত করোনা মোট শনাক্তের সংখ্যা ৮৯ জন, সুস্থ ৫৪ জন, চিকিৎসাধীন ৩৩ জন এবং ২ জন মৃত্যুবরণ করেন। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১৮, শিবচর উপজেলা ২৬, রাজৈর উপজেলা ৩৪ ও কালকিনি উপজেলায় ১১ জন।

জেলায় ২৪ ঘন্টায় ঢাকায় নমুনা প্রেরণ করা হয়েছিল ১৯৮টি ২৪ ঘন্টায় মোট ফলাফল প্রাপ্তি ৮১টি জেলায় এই পর্যন্ত নমুনা প্রেরণ ১৯২৭টি মোট প্রাপ্ত ফলাফল ১৭১২টি।মাদারীপুর জেলায় সর্বোচ্চ করোনা আক্রান্ত উপজেলা রাজৈর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন