1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নেইমারের গোলে জাপানকে হারাল ব্রাজিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

নেইমারের গোলে জাপানকে হারাল ব্রাজিল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে লিওনেল মেসি একাই পাঁচ গোল করেছেন। নেশনস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারায় পর্তুগাল। সময়ের সেরা তারকাদের দু’জন রাত রাঙিয়েছেন। আরেক তারকা নেইমারের গোল না হলে কী চলে!

জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে পিএসজি ফরোয়ার্ডের গোলে ১-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। তবে সামুরাই ব্লুদের বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে তিতের শিষ্যদের। পুরো ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সমানতালে লড়াই করেছে ‘এশিয়ার ব্রাজিল’।

জাপান আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমার্ধে তিতের শিষ্যদের কোনো সুবিধা করতে দেয়নি জাপান। রক্ষণভাগে তোলে রেখেছিল ‘চীনের মহাপ্রাচীর’। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে লাতিন পরাশক্তিরা। তবে জাপানের রক্ষণভাগে কোনোভাবে ফাটল ধরাতে পারছিল না। ৭৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সুযোগ।

রিচার্লিসনের ব্যাক হিল পাসে শট নেন নেইমার। পিএসজির তারকার শট ফিরিয়ে দেন জাপানের গোলরক্ষক শুইচি গোন্ডা। গোলপোস্টের সামনে ফিরতি বলে শট নিতে ছুটে যান রিচার্লিসন। কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন জাপানের মিডফিল্ডার ওয়াতারা এন্ডো। জটলার ভেতর আরেক ব্রাজিলিয়ানের শট লাগে স্বাগতিকদের গোলপোস্টে।

তবে রিচার্লিসন ফাউলের শিকার হওয়ায় পেনাল্টির নির্দেশ রেফারি। স্পট-কিক থেকে চাতুর্যপূর্ণ শটে বল জালে পাঠান নেইমার। এ নিয়ে ৭৪তম আন্তর্জাতিক গোল পেলেন ৩০ বছর বয়সী তারকা। আর তিন গোল করলে ব্রাজিলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলেকে ছুঁয়ে ফেলবেন তিনি।

সমতায় ফেরার জন্য বাকি সময় আক্রমণে ঝড় তোলে জাপান। কিন্তু ব্রাজিল জমাট বাঁধে রক্ষণভাগে। চেষ্টা করেও গোলের দেখা পায়নি এশিয়ান জায়ান্টেরা। ৪৭ শতাংশ বল দখলে রেখে ৭ শট নেয় জাপান। তবে লক্ষ্যে ছিল না একটাও।বিপরীতে ব্রাজিলের শট ২১, লক্ষ্যে ছিল ৫।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন