1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় আক্রান্ত সাকিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

করোনায় আক্রান্ত সাকিব

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অনলাইন ডেস্ক |

করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এ অভিজ্ঞ অলরাউন্ডার।

এর ফলে অনুশীলন শুরুর আগেই তিনি ছিটকে গেলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে।

চট্টগ্রামে সোমবার থেকে দলের অনুশীলন শুরু হলেও বাড়তি ছুটি নিয়ে সাকিব যুক্তরাষ্ট্রে ছিলেন পরিবারের সঙ্গে। দেশে ফেরার পর কভিড পরীক্ষায় তিনি পজিটিভ হন।

বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরি জানান, আজকে (মঙ্গলবার) সকালে সাকিব আল হাসান দেশে ফিরেছেন। এ সিরিজের কভিড প্রকোটল অনুযায়ী, দলে যোগ দেওয়ার আগে কভিড পরীক্ষা করান তিনি। সকালে তার কভিড টেস্ট করানো হয়, রাতে আমরা রিপোর্ট পাই। কভিড টেস্টে তার পজিটিভ এসেছে। আপাতত তিনি নিজের বাসায় আইসোলেশনে আছেন।

বিসিবি পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন, দুটি পরীক্ষাতেই পজিটিভ হন সাকিব।

কভিড প্রটোকল অনুযায়ী এখন অন্তত ৫ দিন আইসোলেশনে থাকতে হবে সাকিবকে। এরপর আবার কভিড পরীক্ষার পর বোঝা যাবে, পরের টেস্টে তাকে পাবে কি না বাংলাদেশ।

প্রথম টেস্ট সামনে রেখে বাংলাদেশ দলের সব খেলোয়াড়দের কভিড টেস্ট করানো হয়। সেখানে ছুটি থেকে ফেরা সাকিবের পজিটিভ রিপোর্ট আসে।

বুধবার আবার টেস্ট করানো করানো হবে এ অলরাউন্ডারের।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবশেষ গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দেশে ফিরে আসলে খেলা হয়নি টেস্ট।

আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এর মধ্যেই বন্দর নগরীতে পৌঁছেছে বাংলাদেশ দল।

চোটের কারণে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ এমনিতেই পাচ্ছে না নিয়মিত একাদশের দুই ক্রিকেটার স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ফাস্ট বোলার তাসকিন আহমেদকে। এখন সাকিবকেও হারানো দলের জন্য বড় ধাক্কা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন