1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দ্রগবার রেকর্ড ছুঁয়ে ফেললেন মানে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’ কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি ইতালিতে অবৈধ বিদেশিদের সুখবর দিলো কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

দ্রগবার রেকর্ড ছুঁয়ে ফেললেন মানে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রাখল লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে শেষ চারের প্রথম লেগে ২-০ গোলে জিতেছে ইউর্গেন ক্লপের দল।

স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর এগিয়ে যায় লিভারপুল। জর্ডান হ্যান্ডারসনের ক্রস রুখতে গিয়ে ৫৩তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দিয়ে বসেন ডিফেন্ডার পারভিস এস্তুপিনান।

আত্মঘাতী গোলের দুই মিনিট দ্বিতীয় গোল হজম করে বসে ভিয়ারিয়াল। মোহামেদ সালাহর অ্যাসিস্টে জাল খুঁজে নেন সাদিও মানে। এই গোলে একটি মাইলফলকেও পা রাখলেন সেনেগালিজ ফরোয়ার্ড।

আফ্রিকান ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়নস লিগের নকআউটে সর্বোচ্চ ১৪ গোল ছিল দিদিয়ের দ্রগবার। এবার চেলসির সাবেক আইভরিয়ান ফরোয়ার্ডের রেকর্ডে ভাগ বসালেন মানে। ভিয়ারিয়ালের বিপক্ষে গোলটি তার চ্যাম্পিয়নস লিগের নকআউটে ১৪তম।

ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরতি লেগে ড্র বা ১-০ গোলে হারলেও ফাইনাল নিশ্চিত হয়ে যাবে লিভারপুলের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন