বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

কাবুলের স্কুলে পরপর ৩ বিস্ফোরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কুলে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। আহত হয়েছেন আরও বহু মানুষ। মঙ্গলবার (১৯ এপ্রিল) পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বিস্ফোরণে নিহত বা আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

অন্যদিকে পৃথক এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে দু’টি বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

রয়টার্স বলছে, হামলা হওয়া এলাকার পাশেই সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠী হাজারা সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করে থাকেন। কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ‘একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণ ঘটেছে … আমাদের শিয়া জনগোষ্ঠীর কিছু মানুষ হতাহত হয়েছেন।’

কাবুলের একটি হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান নাম প্রকাশ না করার শর্তে রয়টার্স’কে বলেছেন, মঙ্গলবারের এই বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছেন এবং ১৪ জন আহত হয়েছেন। অবশ্য হামলার পর এর দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই এখনও স্বীকার করেনি।

এদিকে পৃথক এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে দু’টি বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। রুশ বার্তাসংস্থা স্পুটনিক নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের এই ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

বার্তাসংস্থাটি জানিয়েছে, কাবুলের পশ্চিমাঞ্চলে অবস্থিত মুমতাজ স্কুলে প্রথম বিস্ফোরণ ঘটে। এক প্রত্যক্ষদর্শীর মতে, বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে রাজধানী কাবুলের দাশত-ই-বারচি জেলায় আরেকটি স্কুলের কাছে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই সূত্রটি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE