1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আপনাদের সফলতা তো রক্ষী বাহিনী দিয়ে মানুষ হত্যা করা: রিজভী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

আপনাদের সফলতা তো রক্ষী বাহিনী দিয়ে মানুষ হত্যা করা: রিজভী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বিএনপি কঠিন দুঃসময় পার করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনের মিলনায়তনে এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, অনেকেই নিজেদের মতো ঘোরাঘুরি করতে পারেন। দাদার বাড়ি-মামার বাড়ি বেড়াতে যান। কিন্তু আমরা যারা বিএনপি করি, তাদের স্বাভাবিক জীবন যাপনের অধিকার নেই। কারণ আমরা শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী মনে করি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে অসাংবিধানিক মনে করি বলে আমরা অন্যদের মতো মামার বাড়িতে যেতে পারি না, নিজের বাড়িতে যেতে পারি না। এর প্রমাণ চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তার কপালে জুটল লাল দালানের ঘর! সরকার আমাদের দলের নেতাকর্মীদের রমজান মাসেও গ্রেপ্তার করেছে। বিএনপি এখন কঠিন দুঃসময় পার করছে।

আওয়ামী লীগ সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছে- সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আপনাদের সফলতা তো রক্ষী বাহিনী দিয়ে মানুষ হত্যা করা, গণতন্ত্রকে জবাই করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা, বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে টাকা লুট ও পাচার করা। আসলে দেশের যত খুন, অন্যায় কর্মকাণ্ড, জুয়া থেকে শুরু করে সকল অপকর্মের সঙ্গে আওয়ামী লীগ জড়িত।

ঢাকাস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন