1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় দুজন এবং সংক্রমণের উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। সোমবার (০৪ অক্টোবর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে পাবনার দুজন মারা গেছেন। একই দিনে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন মারা গেছেন।

এই এক দিনে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), ১৭ এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। এদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন।

এদিকে হাসপাতালের করোনা ইউনিটের শয্যা সংখ্যা আরেক দফা কমানো হয়েছে। ২৪০ শয্যা থেকে এবার কমিয়ে ১৯২ শয্যায় আনা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এই ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৮৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৮৭।

বর্তমানে রাজশাহীর ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের পাঁচজন, নওগাঁর ১৪ জন, পাবনার ১৪ জন, কুষ্টিয়ার একজন, সিরাজগঞ্জের একজন, মেহেরপুরের একজন এবং দিনাজপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২০ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।

এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৬ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৭৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৪ দশমিক ৩৫ শতাংশ এবং জয়পুরহাটের ২ দশমিক ৭০ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন