বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘আমফান’

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বঙ্গোপসাগরের উপর ক্রমশ শক্তি সঞ্চয় করছে ভায়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। আগামী ছয় ঘণ্টার মধ্যে এই ঘূর্ণিঝড় প্রবল আকার ধারণ করবে। ভারতের আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের আবহাওয়া দফতর বলছে, বুধবার (২০ মে) বিকেল-সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার দ্বীপের মাঝের অংশে আছড়ে পড়তে পারে ‘আমফান’। এই সময় বাতাসের গতি থাকবে ঘণ্টায় প্রায় ১৫৫-১৮৫ কি.মি.। বর্তমানে দিঘা থেকে ৯৪০ কিমি ও পারাদ্বীপ থেকে ৭৯০ কিমি দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি।
যত সময় যাচ্ছে তত শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়টি। বেড়েছে স্থলভূমির দিকে আসার গতি। বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। আম্ফানের জেরে সোমবার (১৮ মে) বিকেল থেকে ওড়িশা উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস।

মঙ্গলবার (১৯ মে) বিকেলের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৮-২০ মে পর্যন্ত বঙ্গোপসাগরের মৎসজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে, বাংলাদেশের আবহাওয়া দফতর বলছে, দেশের ২০ জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE