1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমি আমার জেলার সাংবাদিকদের নিয়ে গর্বিত- শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আমি আমার জেলার সাংবাদিকদের নিয়ে গর্বিত- শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ-লাইভনিউজ ডেস্ক।।
প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন,আমি আমার জেলার সাংবাদিকদের নিয়ে গর্বিত। আমি জানতাম সাংবাদিকরা শুধু সংবাদ নিয়ে ব্যাস্ত থাকে এখন দেখলাম আমাদের জেলার সাংবাদিকরা খেলা নিয়েও ব্যস্ত থাকে। আমিও খেলি কিন্ত খেলার মাঠে না রাজনীতির মাঠে। আমি চাইবো আমাদের জেলার সাংবাদিকদের মত সারাদেশের সাংবাদিকরা সাংবাদিকগতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতি ও খেলাধুলায় আয়োজন করবে।

মাদারীপুর জেলার ৫টি উপজেলার সাংবাদিকদের নিয়ে ৮টি দলে বিভক্ত হয়ে মাদারীপুর জেলা সাংবাদিক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২১ খেলা শুরু হয়েছে। শুক্রবার বিকালে মাদারীপুর আচমত আলী খান স্টোডিয়ামের টার্ফ মাঠে এই খেলার শুভ উদ্বোধন করেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান খান, সদর উপজেলার নির্বহী কর্মকর্তা মো. সাইফউদ্দিন গিয়াসসহ মাদারীপুর জেলার ৫টি উপজেলার শতাধিক সাংবাদিক বৃন্দ। উক্ত খেলার আয়োজন করেন মাদারীপুুর জেলা সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার। প্রথম দিন চারটি দল অংশগ্রহন করেন- মাদারীপুর প্রেসক্লাব ও কালকিনি রিপোর্টাস ইউনিট এবং মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টার ও রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম। প্রথমদিন জয়ী হয়েছেন কালকিনি রিপোর্টাস ইউনিট ও রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম। উক্ত খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী বুধবার(১৫ সেপ্টেম্বর)।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন