1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাসের ধাক্কায় প্রান গেলো ক্রিকেটারের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বাসের ধাক্কায় প্রান গেলো ক্রিকেটারের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

শুক্রবার রাতে রাজধানীর ফার্মগেটে বেপরোয়া বাসের ধাক্কায় মারা গেছেন ক্রিকেটার শহীদুল ইসলাম। তিনি কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন। তেজগাঁও থানার পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে বেপরোয়া গতির একটি বাস ফার্মগেট পদচারী সেতুর কাছে ক্রিকেটার শহীদুল ইসলামের (৩২) মোটরসাইকেলের পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে আহত হন।

পেছনে থাকা তার বন্ধু আফজাল হোসেনও আহত হন। খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে শহীদুল ও আফজালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

রাতে যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, পুলিশ এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন লিমিটেডের বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। ক্রিকেটার শহীদুলের বন্ধু আফজালের পা ভেঙে গেছে। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়েছে। রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে। দুর্ঘটনায় শহীদুলের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

শহীদুলের ছোট ভাই সাগর বলেন, রাতে কলাবাগান ক্রীড়াচক্রের মাঠে অনুশীলন শেষে ভাই (শহীদুল) মোটরসাইকেলে কেরানীগঞ্জের আটিবাজারে বাড়িতে ফিরছিলেন। দুই ভাই তিন বোনের মধ্যে শহীদুল তৃতীয় ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন