1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যত ভ্যাকসিন দরকার হয় কিনবো: প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

যত ভ্যাকসিন দরকার হয় কিনবো: প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশের বয়স্ক কেউ যাতে টিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত টাকা লাগবে, যত ভ্যাকসিন দরকার হয় কিনবো।

মঙ্গলবার ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদ্‌যাপন এবং ‘জনপ্রশাসন পদক- ২০২০ ও ২০২১’ প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ভ্যাকসিন কেনা এবং দেওয়া শুরু হয়েছে। ব্যাপকভাবে ভ্যাকসিন দিয়ে দিতে হবে যাতে দেশের সকলেই সুরক্ষিত থাকে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি সম্মুখসারির যোদ্ধাদের পরিবার শুধু নয়, তাদের বাড়িতে যারা কাজ করে তাদেরকেও যাতে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। তাতে সবাই সুরক্ষিত থাকতে পারবে।’

শেখ হাসিনা বলেন, ‘এর জন্য যত টাকা লাগবে, যত ভ্যাকসিন দরকার হয় কিনবো এবং বাংলাদেশে ভ্যাকসিন আমরা তৈরি করবো যাতে মানুষের কোনো অসুবিধা না হয়।’

তিনি দাবি করেন, ইতোমধ্যে প্রায় ১ কোটি ৮৭ লাখ মানুষ টিকা পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বয়স্ক কোনো মানুষ টিকা প্রাপ্তি থেকে বাদ যাবে না। ছাত্র-শিক্ষক থেকে শুরু করে সকলের জন্যই আমরা এই টিকা ক্রয় করতে থাকবো। সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থাও আমরা অবশ্যই করবো।

এ সময় তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে। তাদেরকে ভালো কাজের জন্য যেমন পুরস্কৃত করা হবে, তেমনি মন্দ কাজের জন্যও শাস্তি নিশ্চিত করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন