1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হোয়াইটওয়াশ হলো টাইগাররা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

হোয়াইটওয়াশ হলো টাইগাররা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রথম দুই ওয়ানডে ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে সফররত বাংলাদেশ ক্রিকেট দল। এবার জিততে পারল না তৃতীয় এবং শেষ ম্যাচেও। ওয়েলিংটন অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৪ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই পেসার ম্যাট হেনরির বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়েই পড়ে সফররত বাংলাদেশ। ওপেনিং করতে নেমে মাত্র ১ করেই সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। পরের উইকেটে ব্যাট করতে নামা সৌম্য সরকারও আউট হয়েছেন ব্যক্তিগত ১ রানে। আর লিটন দাস ফেরেন ২১ রান করে। এই তিন বাংলাদেশি ব্যাটসম্যানকেই ফেরান ম্যাট হেনরি।

এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ক্রিজে খুঁটি গেড়েছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেনি। কাইল জেমিসনের বলে আউট হয়ে ফেরেন তিনি। আর মুশফিক ফেরেন ব্যক্তিগত ২১ রানে।

বাংলাদেশ দলের দুই উদীয়মান অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি হাসানও দলের জন্য কিছুই করতে পারেননি। শূন্যরানেই নিশামের বলে ফেরেন মিরাজ। আর আউট হওয়ার পূর্বে মাত্র ৩ রান করেছেন শেখ মেহেদি।

অষ্টম উইকেট জুটিতে তাসকিন নিয়ে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন মাহমুদউল্লাহ রিয়াদ্। তাসকিন আউট হয়েছেন ৯ রানে। পরের উইকেটে রুবেল হোসেনকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। আর এটিই আজকে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রানের জুটি। রুবেল ফেরেন ৪ রানে। আর শেষ উইকেটে ব্যাট করতে আসা মোস্তাফিজুর রহমান কোনো রান করতে পারেননি।

এদিকে ৭৩ বলে ছয়টি চার এবং চারটি ছয়ে ৭৬ রান করে অপরাজিতই থাকেন রিয়াদ।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। এছাড়া তিনটি উইকেট নিয়েছেন জিমি নিশাম।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে এবং ড্যারেল মিচেলের অভিষেক সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৩১৮ রান সংগ্রহ করে টম লাথাম বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রানেই থেমেছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের ইনিংস।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৪ রান তুলেন দুই কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। ব্যক্তিগত ১৮ রানে তাসকিনের বলে আউট হয়েছেন নিকোলস। ২৬ রানে রুবেলের বলে ফিরেছেন গাপটিল। আর দুই ম্যাচ পর মাঠে ফেরা রস টেইলর সাজঘরে ফেরেন মাত্র ৭ রানে। অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে এসেছে মাত্র ১৮ রান।

ব্যাট হাতে প্রথমে কেউ সুবিধা করতে না পারলেও পঞ্চম উইকেট পার্টনারশিপে ডেভন কনওয়ে এবং ড্যারেল মিচেলের গড়া ১৪৯ রানের জুটিতে রানের পাহাড় গড়তে থাকে স্বাগতিকরা। দুজনই তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

১১০ বলে ১২৬ রানে কনওয়ে ফিরলেও মিচেল খেলে গেছেন শেষ পর্যন্ত। ৯২ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া মিচেল স্যান্টনার অপরাজিত থাকেন ৩ রানে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রুবেল হোসেন। এছাড়া একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন