1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাত বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চেলসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সাত বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চেলসি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। ২০১৪ সালের পর প্রথমবার নক-আউট পর্ব নিশ্চিত করলো ব্লুজরা।

বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে টমাস টুখেলের শিষ্যরা।

প্রথম লেগেও ১-০ গোলে হারতে হয়েছিল স্প্যানিশ দলটিকে। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লন্ডনের দলটি। স্ট্যামফোর্ড ব্রিজে একটি করে গোল তুলেছেন হাকিম জিইচ ও এমারসন পালমিরি।

ঘরের মাঠে ৩৪ মিনিটে টিমো ওয়ার্নারের ক্রস থেকে গোল তোলেন মরোক্কান তারকা জিইচ। কোণঠাসা হয়ে পড়ে লুইস সুয়ারেজরা।

৮১ মিনিটে চেলসির ডিফেন্ডার অ্যান্টোনিও রুদিগারকে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাটলেটিকোর স্টেফান সাভিক। প্রতিপক্ষের দশজনকে পেয়ে অতিরিক্ত সময় (৯০+৪) গোল আদায় করেন ইতালি জাতীয় দলের ডিফেন্ডার এমারসন। এতে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় দিয়েগো সিমিওনের দলকে।

চেলসির ভীষণ বাজে সময়ের মধ্যে গত ২৭ জানুয়ারি দায়িত্ব নেন টুখেল। এরপর থেকে এখনো হারেনি দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ১৩ ম্যাচ অপরাজিত রইলো তারা, জয় ৯টি ও ড্র ৪টি। আর সাত বছর পর ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ আটে উঠল তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন