1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গিনেস রেকর্ডসে বঙ্গবন্ধুর শস্যচিত্র - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

গিনেস রেকর্ডসে বঙ্গবন্ধুর শস্যচিত্র

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে বগুড়ার শেরপুরে ধানের খেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।

শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের পৃষ্ঠপোষক এবং প্রধান সমন্বয়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। সর্ববৃহৎ শস্যচিত্র (লার্জেস্ট ক্রপ ফিল্ড মোজাইক) ক্যাটাগরিতে গিনেস রেকর্ডসে প্রতিকৃতিটি জায়গা পেয়েছে।

মুজিব বর্ষ উপলক্ষে শেরপুরের বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে দুই জাতের ধান লাগিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এই রেকর্ড আমাদের দেশের সবার অর্জন। আজ বিকেল পৌনে ৪টায় গিনেস কর্তৃপক্ষ ই-মেইলে বিষয়টি আমাদের জানায়। তাদের ওয়েবসাইটেও বিষয়টি প্রকাশ করা হয়েছে।’

তিনি আরো জানান, বুধবার বাংলাদেশ সময় একটায় একটি ওয়েবনিয়ারে বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেবে গিনেস কর্তৃপক্ষ।

এই প্রকল্পের ভাবনা, নকশা এবং বাস্তবায়ন করেছে এক্সপ্রেসিভ কমিউনিকেশনস লিমিটেড। আর অর্থায়ন করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ।

গত ২৯ জানুয়ারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা প্রকল্পটির উদ্বোধন করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন