1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনাকে হারিয়ে দিলেন ৭৯ বছরের প্রবীর মিত্র - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

করোনাকে হারিয়ে দিলেন ৭৯ বছরের প্রবীর মিত্র

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনামুক্ত হয়ে ঘরে ফিরলেন বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেতা প্রবীর মিত্র।

জানা যায়, গেল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই গুণী অভিনেতা। তবে তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়।

প্রবীর মিত্র এখন সম্পূর্ণভাবে করোনামুক্ত। অভিনেতার ছেলে মিঠুন মিত্র জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর বাবাকে (প্রবীর মিত্র) ২৩ জুন রাজধানীর হেল্প এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৪ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর করোনা মুক্ত হয়ে সোমবার (৬ জুলাই) প্রবীর মিত্র হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শরীরে বার্ধক্যজনিত একাধিক রোগ থাকার পরেও সঠিক চিকিৎসা ও মনোবল শক্ত থাকায় প্রবীর মিত্র করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন। তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।

নানা রকম শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন প্রবীর মিত্র। ছেলের বাসাতেই কাটছে তার একাকী সময়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন