1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো রাজমিস্ত্রির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো রাজমিস্ত্রির

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় হাসমত শেখ(৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

আজ বুধবার ১২ ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ভাটিয়াপাড়া-ব্যাসপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার খায়েরহাট-বেলতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাসমত উপজেলার সাজাইল ইউনিয়ন ডাঙ্গা-মাজড়া গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন বলে জানাজায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসমত মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ডাঙ্গা-মাজরা থেকে কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

খায়েরহাট-বেলতলা বাজারে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ব্যাসপুর গ্রামী ওয়াসিফ পরিবহন নামের একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে মারা যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন