1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর শহরকে সিসি ক্যামেরার আওতায় উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুর শহরকে সিসি ক্যামেরার আওতায় উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৪১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি।।
বিভিন্ন অপরাধ, সন্ত্রাসী মূলক কর্মকান্ড, ঝড়গা- বিবাদ,  সড়ক দুর্ঘটনায় রোধে মাদারীপুর শহরের প্রধান প্রধান পয়েন্টে এবং শেখ হাসিনা মহাসড়ককে ২৬০ টি ক্যামেরার মাধ্যমে পুরো শহর সিসি ক্যামেরা আওতায় নিয়ে এসেছে মাদারীপুর জেলা পুলিশ। আজ দুপুরে মাদারীপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে ও মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় মাদারীপুর পুলিশের কার্যালয়ে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন কক্ষ উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান ও মাদারীপুর পুলিশ সুপার মো মাসুদ আলম ও সাবেক পৌর মেয়র নুর আলম বাবু চৌধুরী। এরপর কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদারীপুর শহরকে সিসিটিভির আওতায় আনার লক্ষে ৭০ লাখ টাকা ব্যয়ে শহরে গুরুত্বপূর্ণ এলাকায় ২৬০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। জেলা পুলিশের তত্ত্বাবধানে ও মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
আলোচনা সভায় মাদারীপুর পুলিশ সুপার মো: মাসুদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান। এসময়ে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান খান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো শাজাহান হাওলাদার,  যুদ্ধ কালীন খালিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খানসহ জেলার বিভিন্ন দপ্তর ও ব্যবসায়ী এবং সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন