1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের প্রাইভেট হাসপাতালে ডাক্তার পাওয়া যাচ্ছে না’অসহায় হয়ে রোগীর ফিরে যাচ্ছে বাড়ীতে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

মাদারীপুরের প্রাইভেট হাসপাতালে ডাক্তার পাওয়া যাচ্ছে না’অসহায় হয়ে রোগীর ফিরে যাচ্ছে বাড়ীতে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ২৯৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার-লাইভনিউজ২৪

করোনাভাইরাসের প্রভাবে মাদারীপুরের বেশীরভাগ প্রাইভেট হাসপাতালে বিকাল থেকে কোন ডাক্তার পাওয়া যাচ্ছে না। বিকাল থেকেই নিরাময় ও চৌধুরী হাসপাতালে ভিড় করছে শিশু ও তরুন, মধ্যবয়সী রোগীরা। তবে অন্যন্য রোগীর চেয়ে শিশু রোগী বেশী দেখা যায় হাসপাতালগুলোতে।

রোগীর ও রোগীর সাথে আসা কয়েকজন জানান, আমি সেই তিনটার সময় এসেছি এখনো ডাক্তার আসেনি। হাসপাতালে জানতে চাইলে সন্ধ্যা পযন্ত কেউ বলেনি যে তারা আসবে না। তবে রাত হয়ে আসলে সিরিয়াল লেখা একজন জানায় ডাক্তার আসবে না সে ছুটি নিয়েছে। মাদারীপুর নিরাময় হাসপাতালে বিকালে ডা.ফিরুজ নামে একজন শিশুদের চিকিৎসা দিয়ে থাকেন কিন্ত হঠাৎ করে আজ তিনি আসেনি এতে প্রায় শতাধিক রোগীরা চিকিৎসা না নিয়ে ফিরে গেছে। তাছাড়া নিরামায় আজ রবিবার বিকাল থেকে চেম্বারে রোগীর দেখার জন্য কোন ডাক্তার আসেনি। অন্য দিকে চৌধুরীতে এর আগে প্রায় ৭-৮জন ডাক্তার নিয়মিত রোগী দেখতেন কিন্ত রবিবার বিকালে এসে সেখানে একজন ডাক্তার সাদেক কে পাওয়া যায়।

এক শিশু রোগীর বাবা রুবেল হাওলাদার জানায়, গত তিনদিন আগে আমার ছেলেকে নিয়ে ডাক্তার ফিরুজের কাছে এসেছিলাম এবং আমার ছেলে রক্তে সমস্যা পেয়েছিল তাই আবার তিনদিনপর আসাতে বলেছে কিন্তু আজ এসে তাকে পাচ্ছি না। তিন চার ঘন্টা বসে থেকে হাসপাতালে জানতে চাইলে তারা জানায় সে আসবে না। তার সমস্যা আছে। এরপর অন্য হাসপাতালে গেলাম সেখানেও একই অবস্থা। করোনার ভয়ে ডাক্তারাও পালিয়েছে।

হাবিব ওয়াহিদ নামে একজন জানায়, মাদারীপুর শহরের হাসপাতালে গিয়ে সাধারন রোগীরা ডাক্তার পাচ্ছে না। কিছু জানাতে চাইলে জানায় তারা অসুস্থ্য আছে তাই বাসায় আছে। যদি তাই হয় তাহলে তারা কি করোনার ভয়ে বাসায় আছে। ডাক্তার হয়ে যদি তারাই ভয় পায় তাহলে তারা সেবা দিবে কিভাবে?

এরব্যাপারে নিরাময় হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার গোলাম সরোয়ারের ফোন নাম্বারে যোগাযোগ করে পাওয়া যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন