1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফজলুল হক মনির জন্মদিনে জামালপুরে যুবলীগের দোয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ফজলুল হক মনির জন্মদিনে জামালপুরে যুবলীগের দোয়া

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) জামালপুর জেলা যুবলীগের আয়োজনে বাদ জোহর জামালপুর জেলা (সদর) মডেল মসজিদে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও তার সহধর্মিণী আরজু মনির রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিলে জামালপুর জেলা যুবলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহাবীর ইসলাম দোলন, ত্রাণ বিষয়ক সম্পাদক খুসবু আলম পরান, ক্রীড়া সম্পাদক মো. আকবর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সোহাগ খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম খোকন, সদস্য আমিনুর ইসলাম মিঠু, ৪ নম্বর ইউনিট যুবলীগের সভাপতি অভিক আনসারী, যুবলীগের মো. শামীম ও নাঈম রহমানসহ বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন