1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লিভারপুল সমর্থকদের প্রতি রোনালদোর কৃতজ্ঞতা প্রকাশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

লিভারপুল সমর্থকদের প্রতি রোনালদোর কৃতজ্ঞতা প্রকাশ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

লিভারপুল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অলরেড সমর্থকদের এক ভিডিও পোস্ট করে ধন্যবাদ জ্ঞাপন করেন পর্তুগিজ উইঙ্গার।

অ্যানফিল্ডে গত মঙ্গলবার রাতে লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। ম্যাচটিতে ছিলেন না ইউনাইটেডের সবচেয়ে বড় তারকা রোনালদো।

জন্মের পরই মৃত্যুবরণ করে রোনালদোর এক পুত্র সন্তান। গত সোমবার নেট মাধ্যমে সিআর সেভেন জানান, তার যমজ সন্তানের একজনের মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ামাত্রই গোটা বিশ্বে তার সমর্থকক-ভক্তরা সহানুভূতি জানায় তাদের প্রিয় তারকাকে।

শোকাতুর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের পাশে থাকতে মার্সিসাইডে লিভারপুলের বিপক্ষে খেলতে পারেননি দুর্দান্ত ফর্মে থাকা ৩৭ বছর বয়সী তারকা। তবে অ্যানফিল্ডে রোনালদো না থেকেও যেন ছিলেন।

ইউনাইটেড ফরোয়ার্ডকে সম্মান জানাতে ম্যাচের সপ্তম মিনিটে স্টেডিয়ামের সব দর্শক উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে গেয়ে উঠেন লিভারপুলের প্রিয় সংগীত ‘ইউ উইল নেভার ওয়াক এলোন’।

লিভারপুল সমর্থকদের সেই হাততালি দেওয়ার ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে রোনালদো ক্যাপশনে লেখেন, ‘এক বিশ্ব… এক স্পোর্ট… এক বিশ্ব পরিবার… ধন্যবাদ, অ্যানফিল্ড। আমি এবং আমার পরিবার কখনো এই মুহূর্ত, সম্মান ও সহানুভূতির কথা ভুলবে না।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন