1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টিনা ‘পাগলেরই বেশ’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

টিনা ‘পাগলেরই বেশ’

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

মিডিয়ার একাধিক অঙ্গনে নিজেকে প্রমাণ করেছেন টিনা রাসেল। দরদমাখা গায়কির জাদুতে জয় করে নিয়েছেন অজস্র শ্রোতাদের মন। নিজস্ব বাচনভঙ্গি ও সাবলীল উপস্থাপনার কারণে টেলিভিশন দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন এই শিল্পী। পাশাপাশি একজন সফল উদ্যোক্তাও তিনি। প্রতিনিয়তই উদ্যমী এই তারকা কণ্ঠশিল্পী নিজেকে তুলে ধরছেন নানান মাধ্যমে। তবে, সবকিছু ছাপিয়ে গানের মাঝেই আনন্দ খুঁজে পান টিনা রাসেল। শত ব্যস্ততার মাঝেও তার ভক্ত শ্রোতাদের গান উপহার দিয়ে যাচ্ছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে প্রকাশ পেল তার নতুন গান ‘পাগলেরই বেশ’। এই সময়ের মেধাবী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী জিসান গান শুভর অনবদ্য কথা ও হৃদয় দোলানো সুরে গানটির সংগীতায়োজনে করেছেন নাভেদ পারভেজ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নতুন এই গানটি নিয়ে উচ্ছ্বসিত টিনা রাসেল জানালেন, প্রতিটি সঙ্গীতশিল্পীই সারা জীবন গান করে যায়। কিন্তু সে তপস্যায় থাকে তার জীবনের সেরা গানটি গাওয়ার জন্য। আমার বেলাতেও তাই। আমি এ পর্যন্ত যতগুলো কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে ‘পাগলেরই বেশ’ গানটি আমার সেই কাঙ্ক্ষিত গান। আত্মতৃপ্তির গান।

তিনি আরও জানান, খুব সহজে কোনো কিছু পেতে চাইনি কোনো দিন। একটা ভালো গানের জন্য বরাবরই যুদ্ধ করে গেছি আমি। একটা ভালো গান মানে ভালো কিছু কথা, কথার সঙ্গে সামঞ্জস্য রেখে অসাধারণ সুর এবং কথা ও সুরের সমন্বয়ে সংগীতায়োজন।

এর সবকিছুই আছে ‘পাগলেরই বেশ’ গানটিতে। আমি চেষ্টা করেছি আমার গায়কির সর্বোচ্চটা দিতে। বাকিটা শ্রোতাদের উপর। তবে, আমি খুব আশাবাদী গানটি নিয়ে।

সুনামগঞ্জের নয়নাভিরাম লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। ভিডিওতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি এবং নোমান। আছে টিনা রাসেলের উপস্থিতিও।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ৩০ জুলাই তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘পাগলেরই বেশ’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশ ও দেশের বাইরের একাধিক অ্যাপএ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন