1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রিয়াল ছেড়ে ইউনাইটেডে ভারানে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

রিয়াল ছেড়ে ইউনাইটেডে ভারানে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন রাফায়েল ভারানে। ফরাসি ডিফেন্ডারের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে রেড ডেভিলরা।

জানা গেছে, প্রাথমিকভাবে ৩৪ মিলিয়ন পাউন্ড ফি’তে ওল্ড ট্রাফোর্ডকে নতুন ঠিকানা হিসেবে বেছে নিচ্ছেন ভারানে। তবে এই চুক্তি ৪২ মিলিয়ন পাউন্ড পর্যন্ত উঠতে পারে।

২৮ বছর বয়সী ডিফেন্ডার রাজি হয়েছেন চার বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দিতে। সেই সঙ্গে বিকল্প হিসেবে থাকছে আরও ১২ মাসের চুক্তিও।

শিগগিরই ভারানের মেডিকেল পরীক্ষা চূড়ান্ত হবে জানিয়েছে ইউনাইটেড।

ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন ভারানে। রিয়ালের ৩৬০ ম্যাচ খেলেছেন তিনি।

দেশের হয়ে ৭৯ ম্যাচ খেলা তারকা হতে যাচ্ছেন আসন্ন মৌসুমের আগে কোচ ওলে গানার সুলশারের তৃতীয় চুক্তি। এর আগে গোলরক্ষক টম হিটনকে ফের ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়েছেন তিনি। এ ছাড়া ৭৩ মিলিয়ন পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ উইঙ্গার জাদোন সানচোর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ইউনাইটেড।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন