1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মোস্তাফিজের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

মোস্তাফিজের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মোস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার প্রস্তুতি ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান মোস্তাফিজ। মাত্র ৫ বল করার পরই মাঠ ছেড়ে যান তিনি।

বৃহস্পতিবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তামিম ইকবাল বলেন, ‘মোস্তাফিজকে ফিজিও দেখছেন। কালকের ম্যাচে ওর অংশ নেওয়ার করার সম্ভাবনা আমি বলব ফিফটি-ফিফটি। আজকে বুঝতে পারব আরো ভালো, যে কি অবস্থা। তবে এই মুহূর্তে ফিফটি-ফিফটি।’

পারিবারিক কারণে এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। এখন ওয়ানডের প্রধান বোলার মোস্তাফিজকেও না পাওয়া গেলে সেটা হবে দলের জন্য বড় ধাক্কা।

তামিম অবশ্য ইতিবাচকভাবেই সামনে এগোতে চান, ‘মুশফিকের সিচুয়েশন, মোস্তাফিজের সিচুয়েশন, এসব দিক বিবেচনা করেই আমরা একটি সিরিজের জন্য ১৫-১৬ জন পিক করি। যেন কেউ যদি না খেলতে পারে, তবে সঠিক রিপ্লেসমেন্ট যেন পাওয়া যায়।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন