1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ১১টি বানরকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে ১১টি বানরকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২০
  • ৪৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জুয়েল শাহাদাত, মাদারীপুর।।
মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া এলাকায় ১১টি বানরকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাদারীপুর শহরের এই বানরগুলো শত বছর ধরে চরমুগুরিয়া বন্দরের মানুষের পাশাপাশি বসবাস করে আসছে।

মঙ্গলবার বিকালে কয়েকজন লোক বানরকে খাবারদেয়। ওই খাবার খেয়েই বানরগুলো মারা যায়।মৃত বানরগুলোকে স্থানীয়রা মাটি চাপা দিয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, স্থানীয় একটি বেকারী কারখানার মালিক বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরে ফেলেছে। তারা আরো জানান, খাদ্য সংকটের কারণে বানরগুলো বাসাবাড়িতে বিভিন্ন সময় হানা দিত। তবে একারনে কেউ কখনও বানর মারেনি।
মুক্তিযুদ্ধের আগে থেকেই মানুষের সাথে এখানে বানরের বসবাস। দুরদুরন্ত থেকে মানুষ এখানে বানর দেখতে আসতো। এদের বিচারণ ছিল চরমুগরিয়ার এলাকাজুড়ে।
জেলা বন বিভাগের তথ্য মতে, চরমুগরিয়ায় এখনও আড়াই হাজারের মতো বানর আছে।

এ বিষয়ে বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এস এম জহির আকন বলেন, মাদারীপুরের চর মুগরিয়া কলেজ রোডে বিষ প্রয়োগে বানর হত্যার খবর পেয়ে বন সংরক্ষক যশোর, ডিএফও ফরিদপুর এবং সংশ্লিষ্ট রেঞ্জ ও বিট কর্মকর্তার সাথে বিষয়টি আলোচনা করি। ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে একটি টিম সরেজমিনে তদন্ত করেছেন। মাদারীপুর জেলা প্রশাসন এ বিষয়টি নজরদারি করছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন