1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাউকে ইলেকট্রিক শক খেতে দেখলে কী করবেন? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

কাউকে ইলেকট্রিক শক খেতে দেখলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক..
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বর্ষায় চারপাশের পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে। অতিবৃষ্টিতে পানি জমে অলিগলিতে। সেসঙ্গে বাড়ে ইলেকট্রিক শক লাগার ঝুঁকি। ভেজা হাত, খোলা তার বা ভেজা দেয়ালে হাত লেগে দুর্ঘটনা ঘটে। চোখের সামনে কাউকে ইলেকট্রিক শক খেতে দেখলে কী করবেন?

এই চরম মুহূর্তে না ঘাবড়ে মাথা ঠান্ডা রাখা জরুরি। চিকিৎসকদের মতে, বিদ্যুৎস্পৃষ্ট রোগীর ক্ষেত্রে প্রথম ৫ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সঠিক প্রাথমিক চিকিৎসা দিতে পারলে অবলীলায় একটা প্রাণ বাঁচানো যায়। চলুন জেনে নেওয়া যাক কাউকে কারেন্টের শক খেতে দেখলে করণীয় কী-

electric_1

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা:

আক্রান্তকে ছোঁয়ার আগে মেইন সুইচ বন্ধ করুন। পানি জমে থাকলে বা সুইচ বন্ধ করা না গেলে শুকনো কাঠ, প্লাস্টিক বা শুকনো কাপড় দিয়ে তাকে কারেন্টের উৎস থেকে দূরে সরিয়ে আনুন। খালি হাতে বা ভেজা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে ছোঁবেন না।

জ্ঞান ও শ্বাসপ্রশ্বাস পরীক্ষা:

কারেন্ট থেকে ছাড়ানোর পর রোগী কথা বলছেন কি না দেখুন। রোগী যদি সাড়া না দেন এবং বুকের স্পন্দন বন্ধ থাকে, তবে দ্রুত অ্যাম্বুল্যান্সে ফোন করুন এবং অবিলম্বে সিপিআর (CPR) অর্থাৎ বুকে চাপ দিয়ে শ্বাস ফেরানোর চেষ্টা শুরু করুন।

electric_3

সুস্থ মনে হলেও হাসপাতালে নিয়ে যাওয়া:

অনেক সময় কারেন্ট লাগার পর মানুষ জ্ঞান হারান না। কিন্তু ডাক্তারদের স্পষ্ট বার্তা, বাইরে থেকে সুস্থ দেখলেও কারেন্টের শকে ভেতরের ‘হার্ট রিদম’ বিগড়ে যেতে পারে। তাই ঝুঁকি না নিয়ে ইসিজি করিয়ে নেওয়া জরুরি।

পোড়া স্থানে পানির ব্যবহার:

শরীর পুড়ে গেলে ভুলেও বরফ, তেল বা মলম লাগাবেন না। কেবল সাধারণ তাপমাত্রার পানি ঢালুন।

electric_4

অঙ্গ স্থির রাখা:

শক খেয়ে ছিটকে পড়ে হাড় ভেঙেছে মনে হলে সেই অংশটি না নাড়িয়ে কাঠ বা কাপড় দিয়ে সোজা রেখে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।

বর্ষার এই মরসুমে সামান্য একটু সচেতন থাকুন আর এই সহজ নিয়মগুলো মাথায় রাখুন। তাহলেই বড়সড় অঘটন এড়ানো সম্ভব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন