1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আইসিইউতে অমিতাভ! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

আইসিইউতে অমিতাভ!

বিনোদন ডেস্ক।।
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ভক্তদের মধ্যে অমিতাভ বচ্চনকে নিয়ে উন্মাদনা সবসময়। সাপ্তাহিক ছুটি রোববারে অভিনেতার বাড়ি জলসার সামনের ভিড়-ই সে প্রমাণ দেয়। তবে আজকের দিনটি যেন বচ্চনভক্তদের জন্য বিচলিত হওয়ার। কেননা অস্ত্রোপচার হয়েছে অমিতাভের। থাকতে হয়েছে আইসিইউতেও।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, খবরটি অমিতাভ নিজেই জানিয়েছেন। আজ মঙ্গলবার নিজের নিজের ব্লগে লিখেছেন, ‘অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আইসিইউতে ভর্তি ছিলাম। শেষমেশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছি। তবে ঘরের ফেরার পরবর্তী অধ্যায়টাই জীবনের সবথেকে কঠিন পর্যায়। বিশেষ করে শারীরিক, মানসিকভাবে বিধ্বস্ত! ধরুন আপনি একজন চ্যাম্পিয়ন, আর একদিন যখন পরাজয় আপনার দিকে চেয়ে দেখে, সেটাই জীবনের সবথেকে কঠিন পর্যায়।’

bachchan_(15)_2024-8-19-5-40-27_thumbnail

কোথায় অস্ত্রোপচার হয়েছে তা উল্লেখ করেননি বিগ-বি। তবে দিয়েছেন ঘুরে দাঁড়ানোর বার্তা। তার কথায়, ‘কেউ সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন, কেউ বা ভেঙে পড়েন। যাঁরা সাহস নিয়ে লড়তে জানেন, তাঁরাই আদতে বিজয়ী হিসেবে টিকে থাকেন। আর যাঁরা সেটা পারেন না, তাঁরা পরিস্থিতির সঙ্গে আপোষ করে নেন। কেউবা আবার অতীতের গৌরবময় অধ্যায়কে আঁকড়ে বাঁচেন। যদিও এসব একান্তই ব্যক্তিগত পছন্দ, তবুও বলব, ভালো থাকুন, আনন্দে থাকুন।’

বলিউড সূত্রের খবর, সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে অমিতাভের। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কয়েক দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর আজ মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি মিলেছে অভিনেতার।

ab41

এদিকে জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র নতুন সিজন শুরু হতে যাচ্ছে। এবারও সঞ্চালকের চেয়ারে দেখা যাবে অমিতাভকে। প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানটির প্রমো। যেখানে খেলার নিয়ম খানিকটা জানিয়ে দিয়েছেন বিগ-বি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন