1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া এক দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানবিক সেবায় নিয়োজিত এক বেক্তি। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সম্পূর্ণ ঘর নির্মাণসহ যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রমজানপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে শহীদুল ইসলাম বলেন, আগুনে আপনাদের গরু পুড়েছে, ঘর পুড়েছে। আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পূরণ করে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তবে আপনাদের থাকার জন্য এই ঘরটা যত দ্রুত সম্ভব আমরা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। আমি আজ এখানে স্থানীয় সংসদ সদস্য (এমপি) সাহেবের প্রতিনিধি হিসেবে এসেছি। তিনি ব্যস্ত থাকায় আমাকে পাঠিয়েছেন। তাঁর পক্ষ থেকে আমি আপনাদের এই সম্পূর্ণ ঘরটি নতুন করে তুলে দেওয়ার দায়িত্ব নিলাম। আগামী রবিবার থেকেই এর নির্মাণকাজ শুরু হবে ইনশাআল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে গত ৯ জুন সকালে এক আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ওই পরিবারের তিনটি ঘর এবং একটি দুগ্ধজাত গাভী পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর গবাদি পশু বাঁচাতে গিয়ে এক পথচারী গুরুতর দগ্ধ হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকাণ্ডের পর থেকে পরিবারটি সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আসছিলেন।

এলাকায় অনেক টাকাওয়ালা বিত্তবান থাকলেও, সংকটের এই মুহূর্তে শহীদুল ইসলাম নিজ দায়িত্বে ও নিজস্ব অর্থায়নে পরিবারটিকে নতুন ঘর তৈরি করে দেওয়ার এই মানবিক উদ্যোগ নেন। শুধু ঘর নির্মাণই নয়, ভবিষ্যতে ওই পরিবারের যেকোনো চিকিৎসা খরচ ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তায় পাশে থাকারও দৃঢ় প্রতিশ্রুতি দেন তিনি।

আকস্মিক এই দুর্যোগে ও চরম অসহায়ত্বের দিনে এমন বড় ধরনের আশ্বস্ততা এবং মানবিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী। এছাড়া স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন