1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে মাহমুদউল্লাহর জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে মাহমুদউল্লাহর জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ২০ টাকা জরিমানা করা হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

বুধবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে অলক কাপালির বিরুদ্ধে একটি কট বিহাইন্ডের আবেদন করে গাজী গ্রুপ। সেই আবেদনে সাড়া না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহ। তার বিরুদ্ধে লেভেল-২ আচরণবিধি ভাঙার অধিযোগ আনা হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

প্রাইম ব্যাংকের ইনিংসের ১৬তম ওভারের ঘটনা সেটি। গাজী গ্রুপের ক্রিকেটাররা সমস্বরে হাত উঁচিয়ে, হাঁটু গেড়ে আম্পায়ার মাহফুজুর রহমানের কাছে আউটের আবেদন জানান। দীর্ঘ ও জোরালো আবেদনেও তিনি সাড়া দেননি আম্পায়ার।

আবেদনে সাড়া না পেয়ে কিছুটা শিশুসুলভ আচরণই করেন মাহমুদউল্লাহ। মাটিতে ঘুষি, গড়াগড়ি করে তিনি থার্ড ম্যানে গিয়ে কিছুক্ষণ বসেও থাকেন চুপচাপ। বেশ কয়েকবার আম্পায়ার তাকে খেলা শুরু করতে বললেও তিনি তা করেননি। শেষ পর্যন্ত অবশ্য মাহমুদউল্লাহ উঠলে খেলা শুরু হয়।

লো-স্কোরিং ম্যাচটায় ২ উইকেটে হারে গাজী গ্রুপ। অলক কাপালি ঝোড়ো ইনিংস খেলে জয় এনে দেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন