1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা মোকাবিলায় নিলামে উঠছে তামিম-মুশফিকদের ব্যাট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

করোনা মোকাবিলায় নিলামে উঠছে তামিম-মুশফিকদের ব্যাট

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৪৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনা মোকাবিলায় এবার নতুন এক উদ্যোগ নিয়েছেন ক্রিকেটাররা। খেলার কাজে ব্যবহৃত নিজেদের সরঞ্জামাদি নিলামে তুলবেন মুশফিকুর রহীম, তামিম ইকবালরা। সেখান থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই তারা ব্যয় করবেন একদম তৃণমূল পর্যায়ের মানুষদের জন্য।

জাতীয় দলের ক্রিকেটারদের ঘনিষ্ঠ এক সুত্রের মাধ্যমে এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে, দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলছেন মুশফিকুর রহীম। নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্মারক এটি।

এছাড়া আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ঝড়ো ফিফটির ইনিংস খেলা ব্যাট দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৮১ রানের ইনিংস খেলা ব্যাট দেবেন মোহাম্মদ নাঈম শেখ। দলের অন্যান্য ক্রিকেটাররাও দেবেন নিজেদের ব্যাট, গ্লাভস, হেলমেট কিংবা অন্যান্য সরঞ্জাম।

খেলার সরঞ্জামাদি নিলামে তোলার ভাবনার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তোলার ঘটনা। যেখান থেকে প্রায় ৮০ লাখ টাকা পেয়েছেন বাটলার। এছাড়া দাবানলের আগুনের বিরুদ্ধে লড়াইয়ে নিজের টেস্ট ক্যাপ নিলামে তুলেছিলেন শেন ওয়ার্ন।

তবে বাংলাদেশের ক্রিকেটারদের এই ভাবনায় একটি জিনিস প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছে। প্রথমত, করোনা পরিস্থিতির কারণে এখন সবাই জড়ো হয়ে নিলামের সুযোগ নেই। এছাড়া অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশে অনলাইনে ডিজিটাল নিলামেরও কোন ব্যবস্থা নেই। ফলে কীভাবে করা হবে এই নিলাম- তা নিয়ে খানিক সংশয়ই ছিল শুরুতে।

অবশ্য এ সমস্যার সমাধান দ্রুততম সময়েই হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার পর তারা স্বাগ্রহে রাজি হয়েছে নিলাম পরিচালনার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে। ফলে আশা করা হচ্ছে, খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে এবং নিলামের মাধ্যমে সংগ্রহ করা হবে তহবিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন