বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

সুন্দরবনে পর্যটন বন্ধ ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুন্দরবনের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। শুক্রবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, হঠাৎ করে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বনের সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। কর্তৃপক্ষের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনাও জানিয়ে দেওয়া হবে।

বন বিভাগ জানায়, গত ২৬ মার্চ পর্যন্ত সুন্দরবনে পর্যটকদের আনাগোনা ছিল বেশ ভালোই। তবে এরপর থেকে তা কমতে থাকে। ২৬ মার্চ শুক্রবার মোংলা থেকে সুন্দরবনের সবচেয়ে কাছাকাছি ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র করমজলে পর্যটকের সংখ্যা ছিল এক হাজারের মতো। শুক্রবারের আগে বৃহস্পতিবার যা ছিল প্রায় এক শ আর বুধবারে ছিল মাত্র ৫০/৬০ জনের মতো। শুক্রবার সেখানে পর্যটক হয়েছে মাত্র দেড় শ জন।

এর আগে করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সুন্দরবনে বন্ধ ছিল পর্যটকের ভ্রমণ। এরপর ওই বছরের নভেম্বর পুনরায় সুন্দরবন দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করা হয় স্বাস্থ্য বিধি মানাসহ নানা শর্তে। সে সব শর্ত মেনেই যাতায়াত অব্যাহত ছিল পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের। গত ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত এ পর্যটকদের দিয়ে বন বিভাগের আয় হয়েছিল প্রায় ১৫ লাখ টাকা। আর ২০২০ সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকার পর ওই বছরের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত বন বিভাগের আয় হয়েছে প্রায় আট লাখ টাকা।

করমজল বন্যপ্রাণী ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, শুক্রবারের পর থেকে পর্যটকদের আনোগোনা কমে গেছে। মূলত করোনার প্রকোপ বাড়াতে প্রশাসনের কঠোর ভূমিকা ও আক্রান্ত হ্য়ার আশঙ্কায় লোকজন আসা কমে গেছে।

তিনি আরো বলেন, সন্ধ্যায় ডিএফও স্যার ফোন করে পর্যটনকেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পর্যটকদের সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশে সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE