1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার

জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার।।
  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর ও রাজৈর মিলে মাদারীপুর-২ সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরে এসেছেন।তিনি ইতালির মিলান মালপেন্সা বিমান বন্দরে পৌঁছালে মিলান লোম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপি, লোম্বার্দিয়া যুবদল, মিলান যুবদল,সেচ্ছাসেবক দল সহ মাদারীপুর জেলাবাসীর পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময়ে নিজ এলাাকার স্বজনদের কাছে পেয়ে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত কণ্ঠে শুভেচ্ছা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাহান্দার আলী মিয়া এমপি।।তার সফর সঙ্গী হিসেবে তার স্ত্রী ও কন‍্যা এবং মাদারীপুর বনিক সমিতির উপদেষ্টা মিজানুর রহমান বিপ্লব, ও মাদারীপুর বনিক সমিতির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন শফিক খান রয়েছে।।

মিলান মালপেনসা বিমান বন্দরে স্থানীয় বিএনপির নেতা কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুরের বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশিরা।
উল্লেখ্য আগামী ৩০ আগস্ট বিকালে Via ponte nuovo 45 এর হলে, ইতালির মিলানে বসবাসরত মাদারীপুর জেলা বাসীর আয়োজনে গণসংবর্ধনা প্রদান করার কথা রয়েছে।আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন