1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়া ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছে মৎস্যজীবী দল।

জামালপুর জেলা বিএনপি ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে শরিফপুর বাজার এলাকায় জেলা মৎস্যজীবী দল এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, সহসভাপতি আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার বিরোধীদলের নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন করছে। নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে। সরকার এতকিছুর পরও বিএনপির মনবল ভাঙতে পারেনি। বিএনপি হলো জনগণের দল। আজ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দিশেহারা হয়ে গেছে।
এই সরকারের পায়ের নিচে মাটি নেই তাই তারা যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আগামীদিনে সবাইকে সাথে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে। সেই আন্দোলন সংগ্রামে সকলকে শরিক হওয়ার আহবান জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন