1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দীর্ঘ ৮ ঘন্টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস এর ঢাকায় ফেরা নিয়ে যাত্রীদের ক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দীর্ঘ ৮ ঘন্টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস এর ঢাকায় ফেরা নিয়ে যাত্রীদের ক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মো: জিকরুল হক, সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জ থেকে ঢাকা(৭৭৫) এবং ঢাকা থেকে সিরাজগঞ্জগামী লোকাল ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস এ যাত্রীদের ভোগান্তির শেষ নেই। আজ ২৪শে এপ্রিল সকাল ৬.০০ টায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২.১৫ এ অবস্থান করছিলো টাঙ্গাইল রেলস্টেশনে। সে অনুযায়ী ঢাকায় পৌঁছাতে মোট ৮-৯ ঘন্টা লাগবে।
যাত্রীদের সাথে এ বিষয়ে কথা বললে অধিকাংশ যাত্রীই ক্ষোভ প্রকাশ করেন যেখানে এই সময়ে ঢাকা থেকে দিনাজপুর ভ্রমণ করা যায় ট্রেনেই সেখানে এত দীর্ঘ সময় সিরাজগঞ্জ থেকে ঢাকা ট্রেনে যাতায়াত সবার জন্য কষ্টের।
একটি বগিতে ১০ জন পাসপোর্টধারী ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট প্রদানের জন্য ট্রেনে ভ্রমণ করছিলেন যাতে এয়ারপোর্টে পৌঁছে তারা দ্রুত ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদের বিমান শিডিউল ঠিক করতে পারেন কিন্তু ট্রেনের এতো বিলম্বের কারনে আদৌ পৌঁছাতে পারবে কিনা তারা সন্দেহ পোষণ করছেন এবং কর্তব্যরত ট্রেনের কর্মচারীদের অনুরোধ করেছে যাতে ট্রেন দ্রুত ঢাকায় পৌঁছায়।
এ ট্রেনে ভ্রমণে রয়েছে যাত্রীদের অনেক অভিযোগ। যাত্রীদের মতে লোকাল ট্রেন হওয়ায় যাত্রীদের ভোগান্তির শেষ নেই এই ট্রেনে। অধিকাংশ যাত্রীসাধারণ এর দ্রুত সুরাহা ও সমাধান চান রেলওয়ে কতৃপক্ষের কাছে ।
জানা গেছে, আজকের এই দিনে সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৫) কমপক্ষে ৫ টি ট্রেনের ক্রসিং এ সময় দিয়েছে এমনকি পরে অন্য কোনো ট্রেন আসলেও তাকে আগে ছাড়া হয়েছে। অনেক যাত্রী ফজরের নামাজ পড়ে সিরাজগঞ্জ থেকে বের হয়েছেন বলেও জানিয়েছেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন