বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

ঐতিহ্যবাহী অফিসের হাটের ২ একর ৩ শতাংশ জমি উদ্ধারে এসিল্যান্ডের পরিদর্শন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা ।।

সংবাদ প্রকাশের পর অবশেষে গাইবান্ধা জেলা প্রশাসনের নির্দেশে জেলার পলাশবাড়ী পৌর এলাকার অফিসের হাটের সরকারী সম্পতি অবৈধ দখলদারদের দখলে থাকা জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছেন পলাশবাড়ী উপজেলা ভূমি অফিস। ১২ ফেব্রুয়ারী সোমবার সকালে পলাশবাড়ী পৌর শহরের জামালপুর মৌজা ও হরিনমারী মৌজায় অবস্থিত অফিসের হাট পরির্দশন করেন পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান। এছাড়াও ঐতিহ্যবাহী অফিসের হাটের আশপাশে থাকা খাস খতিয়ানভুক্ত সরকারি খাস জমি গুলো পরিদর্শন করেন তিনি।

এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও উপজেলা সহাকরি ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি রেজাউল করিম,সার্ভেয়ার সানি আসলাম,চেইনম্যান শহিদুল ইসলাম,পলাশবাড়ী সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মমিনুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ পরিদর্শন কালে অফিসের হাটের জমিতে বসবাসকারীদের বৈধ কাগজপত্রদিসহ ভূমি অফিসে যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করেন এবং উক্ত হাটের সরকারি সম্পত্তি হতে দখলদার উচ্ছেদ করে হাটের জমি উদ্ধার করা হবে বলে জানান।

উল্লেখ্য,১৯২১ সালে বৃটিশ বিরোধী আন্দোলনে গাইবান্ধার পলাশবাড়ী স্বাধীন হয়েছিলো। এ স্বাধীনতা অর্জনে আন্দোলনকারীদের কেন্দ্রীয় অফিস ছিলো আজকের অবৈধ দখলদারের হাতে বিলীন হওয়া ঐতিহ্যবাহী অফিসের হাট।

পলাশবাড়ী কালিবাড়ীতে সপ্তাহের শনি ও বুধবার হাট বসতো পাশাপাশি অফিসের হাটে বৃহস্পতিবার ও সোমবার বাজার বসতো।

পলাশবাড়ী পৌর এলাকার
জামালপুর মৌজার ১১০৩ দাগে ঐতিহ্যবাহী ও ঐতিহ্যাসিক স্মৃতি বিজরিত অফিসের হাটের ২ একর ৪৮ শতাংশ জমির মধ্যে মাত্র ৪৫ শতাংশ জমিতে পলাশবাড়ী উপজেলা মডেল মসজিদ এর দখলে রয়েছে। উক্ত মৌজায় অফিসের হাটের বাকি ২ একর ৩ শতাংশ জমি কালের বিবর্তনে ও ম্যানেজ প্রক্রিয়ায় নানা জটিলতায় অবৈধ দখলদারের দখলে রয়েছে। ঐতিহ্যবাহী স্মৃতি বিজরিত অফিসের হাটের অস্তিত্ব রক্ষায় ও খাস জমি উদ্ধারে এবং উক্ত ঐতিহ্যবাহী অফিসের হাট বিলীনের সাথে জড়িতদের চিহিৃন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য উপজেলা প্রশাসন,জেলা প্রশাসন,বিভাগীয় কমিশনার,ভূমি মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন পলাশবাড়ী পৌর এলাকাসহ উপজেলার সচেতন মহল। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর গাইবান্ধা জেলা প্রশাসনের নির্দেশে ঐতিহ্যবাহী অফিসের হাটের জমি উদ্ধারে কাজ শুরু করেছেন পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা ও কর্মচারিরাসহ সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তারা।।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE