1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয় ফেসবুকে অস্ত্রসহ ছবি ও মহড়ার অভিযোগ: দোয়ারাবাজারে যুবক আটক নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা

জামালপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি

“সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে” মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের ফৌজদারি (বীর মুক্তিযোদ্ধা আজিজ চত্বর) এ বিজয় সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে বিজয় সমাবেশে জামালপুর-৫ সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, মির্জা সাখাওয়াতুল আলম মনি ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে ফৌজদারী (বীর মুক্তিযোদ্ধা আজিজ চত্বর) থেকে বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পিটিআই গেট এর সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা থেকে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ নৌকার প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করছে একটি মহল। আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে তাদের সেই সকল ষড়যন্ত্র জবাব দেবে জনগণ। এসময় তিনি ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে সকলের কাছে দোয়া চান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন