1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের দল ঘোষণা, ফিরেছেন সৌম্য - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের দল ঘোষণা, ফিরেছেন সৌম্য

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বকাপের পর আবারো মাঠে নেমেছে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে ঘরের মাটিতে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজ শেষে কিউইদের আতিথ্য নিতে উড়াল দিবে টাইগাররা। যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সেই সিরিজকে সামনে রেখে আজ  দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দুই সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে ডেপুটি হিসেবে রাখা হয়েছে। এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব।

এদিকে চোটের জন্য টাইগার অলরাউন্ডার খেলবেন না তা আগেই নিশ্চিত ছিলো। অপরদিকে সাকিব ছাড়াও দলে ডাক পাননি বিশ্বকাপে দুর্দান্ত খেলা মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও তিনি ডাক না পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন রিয়াদ। তবে বিশ্বকাপে এক ম্যাচের জন্য ডাক পাওয়া বিজয়কেও রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডে। এছাড়া প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন রাকিবুল হাসান ও  লেগ স্পিনার রিশাদ হোসেন।

আগামী ১৭ ডিসেম্বর নেলসনে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২০ ও ২৪ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ। প্রথম টি-টোয়েন্টি নেপিয়ারে হবে ২৭ ডিসেম্বর। এরপর যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর হবে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি।

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, আনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, তানজিদ হাসান, তানজিদ হাসান। হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রকিবুল হাসান

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শাক মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন