1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চা বিরতির আগে তাইজুলের শিকার ২ উইকেট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

চা বিরতির আগে তাইজুলের শিকার ২ উইকেট

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দ্বিতীয় ইনিংস শুরু করে দ্রুত রান তোলে বড় লিডের পথে ছুটছে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন তাইজুল ইসলাম।

ইতোমধ্যে প্রোটিয়াদের দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন টাইগার স্পিনার। তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে ২ উইকেটে ৮৪ রান করেছে স্বাগতিকেরা। ব্যাটিংয়ে আছেন ওপেনার সারেল এরউই (৪০)। ইতোমধ্যে দ. আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৩২০ রান।

অধিনায়ক-ওপেনার ডিন এলগারকে (২৬) বোল্ড করে প্রোটিয়াদের ৬০ রানের ওপেনিং জুটি ভাঙেন তাইজুল। এরপর নিজের দ্বিতীয় শিকার হিসেবে কিগান পিটারসেনকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পিটারসেন আউট হওয়ার পরপরই চা বিরতিতে যায় দু’দল।

এর আগে বাংলাদেশর প্রথম ইনিংস থামে ২১৭ রানে। ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিন শুরু করেছিল সফরকারীরা।

টাইগারদের ফলোঅনে না পাঠিয়ে ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিক দল। দ. আফ্রিকা প্রথম ইনিংস করে ৪৫৩ রান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন