1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মৌসুমের সবচেয়ে বড় জয় পেল মোহামেডান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’ কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি ইতালিতে অবৈধ বিদেশিদের সুখবর দিলো কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬

মৌসুমের সবচেয়ে বড় জয় পেল মোহামেডান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

চলমান প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের সবচেয়ে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে পুরান ঢাকার ক্লাবটি।

শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। সাদা-কালোদের বড় জয়ে অধিনায়ক ও মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের জোড়া গোল অন্যতম ভূমিকা রেখেছেন। এছাড়াও ফরহাদ মনা, অস্ট্রেলিয়ান অ্যারন রিয়ারডন ও জাফর ইকবাল একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন ঘানার ফরোয়ার্ড ফিলিপ আদজাহ।

সাদা কালোদের বড় পাওয়া সুলেমান দিয়াবাতের পারফরম্যান্স। নিজে গোল করছেন,  অন্যদের দিয়েও করাচ্ছেন। একের পর এক গোল করে গোল্ডেন বুটের তালিকায় নিজেকে সুসংহত করছেন দিয়াবাতে। আগে পাঁচ গোল করে সর্বাধিক গোলদাতাদের তালিকায় যুগ্মভাবে পঞ্চমস্থানে থাকলেও এখন যৌথভাবে রয়েছেন সপ্তম স্থানে। দিয়াবাতের সঙ্গে রয়েছেন সহাবস্থান করছেন ঢাকা আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ, শেখ জামালের দুই বিদেশি গাম্বিয়ান সলোমন কিং কানফর্ম ও নাইজেরিয়ান ম্যাথু চিনেদু।

আগামীকাল (শনিবার) প্রিমিয়ার লিগের প্রথম লেগের শেষ ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল মুখোমুখি হবে স্বাধীনতা ক্রীড়া সংঘের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন