1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় আক্রান্ত জার্মান ১০ ফুটবলার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত জার্মান ১০ ফুটবলার

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের কারণে গত মার্চের মাঝামাঝিতে বন্ধ হয়ে যায় জার্মানির পেশাদার ফুটবল লিগ বুন্দেসলিগা। খেলা বন্ধ রাখলেও করোনার থেকে মুক্তি মেলেনি ১০ ফুটবলারের। জার্মান ফুটবলের শীর্ষ দুই বিভাগ বুন্ডেসলিগা ও বুন্ডেসলিগা-২ এর ১০ জনের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্টে পজিটিভ এসেছে।

লিগ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ৩৬টি ক্লাবের ১৭২৪ জনকে পরীক্ষা করেছেন তারা। যার মধ্যে ১০ জন এই রোগে আক্রান্ত।

এ ব্যাপারে এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘যে ১০ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে, তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ফুটবলার ও কোচেদের আলাদা করে রাখার (আইসোলেশনে) পাশাপাশি স্থানীয় স্বাস্থ্য বিভাগকেও এদের ব্যাপারে জানানো হয়েছে।’

তবে যে ১০ জনের শরীরে করোনা পাওয়া গেছে, তাদের নাম প্রকাশ করা হয়নি। জানা গেছে, জার্মানির স্বাস্থ্য বিভাগের কাছে তাদের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৬ অথবা ২৩ মে থেকেই ফের মাঠে গড়তে পারে জার্মান ফুটবল লিগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন