1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফিরলেন হেটমায়ার-কটরেল-চেজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফিরলেন হেটমায়ার-কটরেল-চেজ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন শিমরন হেটমায়ার, শেলডন কটরেল ও রোস্টন চেজ। ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এই তিন তারকা গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েন।

তবে অজিদের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াডে জায়গা হয়নি কেভিন সিনক্লেয়ার ও কাইল মেয়ার্সের। শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে থাকলেও তিন ওয়ানডে সিরিজের একটিও খেলা হয়নি তাদের। তবে জায়গা ধরে রেখেছেন অ্যান্ডারসন ফিলিপ। এই ২৪ বছর বয়সী পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে অজিদের বিপক্ষে ক্যারিবীয়রা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ঘরের মাঠে। এই সিরিজ শুরু হবে ২০ জুলাই থেকে, বারবাডোসের কেনিংস্টন ওভালে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলঝেরি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যান্ডারসন ফিলিপ, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন