1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হেরাথের মানসিক শক্তি ‘ভালো লেগেছে’ মিরাজের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন

হেরাথের মানসিক শক্তি ‘ভালো লেগেছে’ মিরাজের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বাংলাদেশ দলের নতুন স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ মানসিকভাবে যতটা শক্তিশালী তা দেখে মুগ্ধ হয়েছেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

বুধবার শুরু হবে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট। এর আগে স্থানীয় দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন মিরাজরা।

সেই প্রস্তুতি ম্যাচ শেষে ভিডিওবার্তায় মিরাজ বলেন, ‘আমাদের নতুন যে স্পিন কোচ আছেন, তিনি আমাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছেন। তিন/চার দিন কাজ করেছেন, কথা বলেছেন। টেকনিক্যাল ও ট্যাকটিকাল যেসব দিক নিয়ে কাজ করছেন, এসব যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।’

মিরাজ বলেন, ‘আরেকটা জিনিস, তিনি মানসিকভাবে অনেক শক্তিশালী। মানসিক সমর্থনটাও তার কাছ থেকে আমরা পাই। জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি যেসব কৌশল আমাদের দেখাচ্ছেন, এসব যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে খুব উপকার হবে।’

প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের পারফরম্যান্স সম্পর্কে তিনি বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানরা অনেক পজিটিভ ক্রিকেট খেলেছে। যা আমাদের টেস্ট ম্যাচে অনেক আত্মবিশ্বাস দেবে। যেভাবে খেলেছে সেভাবে যদি খেলতে পারি তাহলে ব্যাটসম্যানরা ভালো খেলবে। অনেক রান করতে পারবে।’

বোলিংয়ের বিষয়ে তার মূল্যায়ন, ‘স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। বিশেষ করে সাকিব ভাই খুব ভালো শুরু করেছে। আমিও সাকিব ভাইকে ভালো সমর্থন দিয়েছি। এটা আমাদের দলের জন্য সুবিধার কারণ স্পিনাররা উইকেট পেয়েছি। স্পিনাররা যদি উইকেট পাই বা রান থামিয়ে রাখতে পারি তাহলে দলের জন্য ভালো।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন