1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশের পতাকা, দলকে খুবই ভালোবাসি: জামাল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দেশের পতাকা, দলকে খুবই ভালোবাসি: জামাল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ভারতের বিপক্ষে ‘প্রত্যাশিত ফলাফল’ অর্জন করতে না পারায় জাতীয় ফুটবল দলের ‘সবাই হতাশ’ বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। এই হতাশা বুকে নিয়ে বলছেন, দেশকে কতটা ভালোবাসেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।

ভেরিফাইড ফেইসবুকে দেয়া স্ট্যাটাসে বুধবার জামাল বলেন, ‘আমরা চাইলে সমালোচনা করতে পারি। এটাই স্বাভাবিক। যখন প্রতিপক্ষ আচমকা ৭৯ মিনিটে গোল দিয়ে বসে যা খুব হতাশার।’

‘আমি আমার দেশের পতাকা এবং আমার দলকে খুবই ভালোবাসি, যা ভাষায় বোঝানো কঠিন। নিশ্চয়ই কঠোর পরিশ্রম করলে আমাদের সময় আসবে, ইনশাআল্লাহ।’

৭ জুন কাতারে বিশ্বকাপ বাছাইর্বের ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। অথচ প্রতিপক্ষকে ৭৯ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল লাল-সবুজ পতাকাধারীরা।

কিন্তু দ্বিতীয়ার্ধে গোলমুখে ভারতীয়দের জোয়ার রুখতে পারেনি বাংলাদেশের ডিফেন্স। ৭৯ মিনিটে প্রথম গোল করেন সুনীল ছেত্রী। এরপর খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৯০ +২ মিনিটে) আবারও গোল করেন ভারত অধিনায়ক।

জামাল বলছেন, ‘আমাদের এগিয়ে যেতে হবে এবং আরো কঠোর পরিশ্রম করতে হবে। এটাই জীবন।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন