1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাবরের লড়াইয়ের গল্প নিয়ে ‘বাবর কী কাহানি’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বাবরের লড়াইয়ের গল্প নিয়ে ‘বাবর কী কাহানি’

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পাকিস্তান ক্রিকেটের ‘পোস্টার বয়’ বাবর আজম। ২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর খুব অল্প সময়েই নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন এই ২৬ বছর বয়সী। এরই মধ্যে তিন ফরম্যাটেই পাকিস্তান দলের নেতৃত্বও পেয়েছেন তিনি। অথচ ২০০৭ সালে কি-না বল হয় হিসেবে দেখা গিয়েছিল তাকে!

বলবয় থেকে জাতীয় দলের অধিনায়ক। বাবরের এই যাত্রা সহজ ছিল না মোটেই। কঠিন এই পথ পাড়ি দেওয়ার গল্প নিয়েই হাজির হতে যাচ্ছেন পাকিস্তান অধিনায়ক।

টুইটারে তিনি একটি পোস্টার শেয়ার করেছেন বাবর। পোস্টারের গায়ে লেখা ‘বাবর কী কাহানি’। যার ক্যাপশনে বাবর লিখেছেন, ‘আমার গল্প, অপেক্ষা করুন।’

দেখে মনে হচ্ছে সম্ভবত তার অটোবায়োগ্রাফি প্রকাশিত হতে চলছে। যদিও বাবর খোলসা করে কিছুই বলেননি। শুধু ছবিটা শেয়ার করে অপেক্ষা করতে বলেছেন। তবে বাবর যে নিজের গল্প নিয়ে হাজির হচ্ছেন, এটা তো অনুমান করাই যায়।

২০০৭ সালে তাকে বল হিসেবে দেখা গিয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। এরপর পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলে প্রবেশ। সেখানেই ২০০৯-১০ সালে সবাইকে চমকে দেশের সর্বোচ্চ স্কোরার হয়ে গেলেন। আর ক্রিকেটের মঞ্চে নিজেকে পরিচিত করালেন।

২০১২ সালে অনুর্ধ্ব-১৯ পাকিস্তান দলের অধিনায়ক হয়েছিলেন বাবর। এর তিন বছর পরেই সিনিয়র দলে প্রবেশ করলেন তিনি। বাবরের এই সাফল্যের রহস্য গুনতে উন্মুখ সবাই। এরই মধ্যে তার টুইটার পোস্ট বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন