1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমিরাতে যাওয়ার অনুমতি পাননি সরফরাজ-সহ ১১ ক্রিকেটার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

আমিরাতে যাওয়ার অনুমতি পাননি সরফরাজ-সহ ১১ ক্রিকেটার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনা ভাইরাসের প্রকোপে ঘরের মাঠে মাঝপথে স্থগিত হয়েছে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)। আসরের বাকি অংশ আয়োজন ঠিক করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

কিন্তু এর মধ্যে এক জটিল পরিস্থিতির মুখোমুখি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখনো তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করা সব  ক্রিকেটারকে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়িয়ে নিয়ে যেতে পারেনি।

নানা জটিলতার পর বোর্ড একটি বাণিজ্যিক বিমানকে ভাড়া করে শেষ ১৬ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে আরব আমিরাতে নেওয়ার জন্য। কিন্তু বিমানটি উড়াল দেয়৫ জনকে নিয়ে। বিমানে চড়ার অনুমতি পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদসহ বাকি ১১ জন ক্রিকেটার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, ’১১ জন ক্রিকেটার ও কর্মকর্তাকে একটি বাণিজ্যিক বিমানের বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানানো হয়। এদের মধ্যে ছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ আহমেদও। লাহোর এবং করাচি থেকে ক্রিকেটার ও কর্মকর্তাদের বিমানে ওঠার কথা। বিমানটি কাতারের রাজধানী দোহা হয়ে আবুধাবি যাওয়ার কথা।’

পিসিবি ঠিক করেছিল, ২৫ মে লাহোর এবং করাচি থেকে দুটি চার্টার্ড ফ্লাইটে করে আবুধাবি উড়িয়ে নিয়ে যাওয়া হবে পিএসএলে অংশ নিতে চলা প্রত্যেক ক্রিকেটারকে। তবে এক সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত হোটেলে কার্যত বন্দী হয়ে রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন