করোনা ভাইরাসের প্রকোপে ঘরের মাঠে মাঝপথে স্থগিত হয়েছে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)। আসরের বাকি অংশ আয়োজন ঠিক করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
কিন্তু এর মধ্যে এক জটিল পরিস্থিতির মুখোমুখি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখনো তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করা সব ক্রিকেটারকে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়িয়ে নিয়ে যেতে পারেনি।
নানা জটিলতার পর বোর্ড একটি বাণিজ্যিক বিমানকে ভাড়া করে শেষ ১৬ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে আরব আমিরাতে নেওয়ার জন্য। কিন্তু বিমানটি উড়াল দেয়৫ জনকে নিয়ে। বিমানে চড়ার অনুমতি পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদসহ বাকি ১১ জন ক্রিকেটার।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, ’১১ জন ক্রিকেটার ও কর্মকর্তাকে একটি বাণিজ্যিক বিমানের বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানানো হয়। এদের মধ্যে ছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ আহমেদও। লাহোর এবং করাচি থেকে ক্রিকেটার ও কর্মকর্তাদের বিমানে ওঠার কথা। বিমানটি কাতারের রাজধানী দোহা হয়ে আবুধাবি যাওয়ার কথা।’
পিসিবি ঠিক করেছিল, ২৫ মে লাহোর এবং করাচি থেকে দুটি চার্টার্ড ফ্লাইটে করে আবুধাবি উড়িয়ে নিয়ে যাওয়া হবে পিএসএলে অংশ নিতে চলা প্রত্যেক ক্রিকেটারকে। তবে এক সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত হোটেলে কার্যত বন্দী হয়ে রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.