1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চ্যাম্পিয়নস লিগ জিতে ‘নতুন চুক্তিতে যাচ্ছেন’ টুখেল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

চ্যাম্পিয়নস লিগ জিতে ‘নতুন চুক্তিতে যাচ্ছেন’ টুখেল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
গৌরবের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর চেলসির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন টমাস টুখেল। গোলডটকম জানিয়েছে, কমপক্ষে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি হবে তার সঙ্গে।

টুখেলের নেতৃত্বে শনিবার রাতে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে চেলসি।

ব্লুজরা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নস হল। এদিন ম্যাচের একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ।

গত জানুয়ারিতে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে ১৮ মাসের জন্য টুখেলকে দায়িত্ব দেয় চেলসি।

শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘শতভাগ নিশ্চিত নই। তবে হয়তো নতুন চুক্তি করতে যাচ্ছি।’

‘আমি মালিকের সঙ্গে কথা বলেছি। প্রথম সাক্ষাতের জন্য সবচেয়ে ভালো মুহূর্ত এটি।’

‘আমি তাকে নিশ্চিত করে বলতে পারি ক্ষুধার্ত থাকব।’

২০১২ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল চেলসি। এবারের শিরোপা দিয়ে ৯ বছরের অপেক্ষা শেষ হল তাদের।

অথচ এই টুখেল পিএসজি থেকে ছাঁটাই হয়ে গত জানুয়ারির শেষ সপ্তাহে চেলসির দায়িত্ব নেন। তখন দলটি ছিল দিশেহারা। ইংলিশ প্রিমিয়ার লিগে আগের আট ম্যাচের পাঁচটিতে হেরে নেমে গিয়েছিল পয়েন্ট তালিকার ৯ নম্বরে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন