1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ম্যানসিটিকে হারিয়ে ইউরোপ সেরা চেলসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ম্যানসিটিকে হারিয়ে ইউরোপ সেরা চেলসি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইতিহাস লেখা হলো না ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগের ‘অল ইংলিশ’ ফাইনালে পেপ গার্দিওলার সিটিকে হারিয়ে শিরোপা জিতে নিল টমাস টুখেলের চেলসি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে যা দলটির দ্বিতীয় শিরোপা।

শনিবার পর্তুগালের পোর্তোতে অনুষ্ঠিত ম্যাচটি ১-০ গোলে জিতে নেয় চেলসি। প্রথমার্ধের ৪২ মিনিটে একমাত্র গোলটি করেছেন কাই হাভার্টজ।

স্তাদিও দো দ্রাগোতে পোর্তোয় ১৬ হাজার ৫০০ দর্শকের সামনে হয়েছে ম্যাচটি। প্রথমবারের মতো ফাইনালে ওঠা সিটি বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও পিছিয়ে ছিল সুযোগ তৈরিতে। বলতেই হবে, যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।

২০১২ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল চেলসি। এবারের শিরোপা দিয়ে ৯ বছরের অপেক্ষা ফুরোল তাদের।

প্রিমিয়ার লিগে ম্যানসিটি সেরা হলেও চ্যাম্পিয়নস লিগে সেরা চারে থেকে লিগ শেষ করা সিটিই।

চেলসি কোচ সিটি গত বছর ফরাসি ক্লাব পিএসজিকেও ফাইনালে নিয়ে যান। যদিও শিরোপা জেতা হয়নি। এবার অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতেছেন দলকে টানা দুটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা এই কোচ।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে বড় ধাক্কা খায় সিটি। আন্টোনিয়ো রুডিগারের সঙ্গে সংঘর্ষে মাঠ ছেড়ে যেতে হয় কেভিন ডি ব্রুইনাকে।। চোখের জলে মাঠ ছেড়েছিলেন সিটি অধিনায়ক। চেলসি অবশ্য প্রথমার্ধেই এমন ধাক্কা খায়। ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে।

ম্যানচেস্টার সিটির হয়ে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর এটিই ছিল শেষ ম্যাচ। সিটি অধ্যায়ের শেষটা তার রঙ্গিন হলো না। যদিও ইংলিশ ক্লাবটির পক্ষে সর্বকালের সেরা গোলস্কোরার তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন